700 - عَنْ أُمِّ سَلَمَةَ رضي الله عنها قَالَتْ شَكَوْتُ إِلَى النبي صلى الله عليه وسلم أَنِّي أَشْتَكِي فَقَالَ طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ وَأَنْتِ رَاكِبَةٌ قَالَتْ فَطُفْتُ وَرَسُولُ اللهِ صلى الله عليه وسلم حِينَئِذٍ يُصَلِّي إِلَى جَنْبِ الْبَيْتِ وَهُوَ يَقْرَأُ بِـ (الطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ). (م 4/ 68)
উম্মু সালামাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট অভিযোগ করলাম যে, আমি অসুস্থ। তখন তিনি বললেন, তুমি সাওয়ার অবস্থায় (অন্য) লোকদের পেছন দিক দিয়ে তাওয়াফ করো। তিনি বলেন, অতঃপর আমি তাওয়াফ করলাম। আর তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বায়তুল্লাহর পাশে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। আর তিনি (তখন) (সূরা) ত্বূর ওয়া কিতাবিম মাসতূর (الطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ) পড়ছিলেন।
মুখতাসার সহীহ মুসলিম (700)