699 - عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ طَافَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِالْبَيْتِ في حَجَّةِ الْوَدَاعِ عَلَى رَاحِلَتِهِ يَسْتَلِمُ الْحَجَرَ بِمِحْجَنِهِ(1) لِأَنْ يَرَاهُ النَّاسُ وَلِيُشْرِفَ وَلِيَسْأَلُوهُ فَإِنَّ النَّاسَ غَشُوهُ. (م 4/ 67)
জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিদায় হজ্বের সময় তাঁর বাহনের ওপর আরোহণ করে বাইতুল্লাহর তাওয়াফ করেছিলেন। তিনি তাঁর বাঁকা লাঠি দিয়ে হাজরে আসওয়াদকে ইস্তিলাম (স্পর্শ) করতেন। (তিনি বাহনে চড়েছিলেন) যাতে লোকেরা তাঁকে দেখতে পায়, তিনি (উঁচু স্থানে থাকায়) প্রকাশ্য হন এবং তারা তাঁকে প্রশ্ন করতে পারে। কেননা লোকেরা তাঁকে ঘিরে ধরেছিল।
মুখতাসার সহীহ মুসলিম (699)