698 - عن ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قال لَمْ أَرَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَسْتَلِمُ غَيْرَ الرُّكْنَيْنِ الْيَمَانِيَيْنِ. (م 4/ 66)
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে দুই ইয়ামানি কোণ (রুকন) ব্যতীত অন্য কিছু ইস্তিলাম (স্পর্শ বা চুম্বন) করতে দেখিনি।
মুখতাসার সহীহ মুসলিম (698)