630 - عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ: دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَقَالَ هَلْ عِنْدَكُمْ شَيْءٌ فَقُلْنَا لَا قَالَ فَإِنِّي إِذَنْ صَائِمٌ ثُمَّ أَتَانَا يَوْمًا آخَرَ فَقُلْنَا يَا رَسُولَ اللهِ أُهْدِيَ لَنَا حَيْسٌ(3) فَقَالَ أَرِينِيهِ فَلَقَدْ أَصْبَحْتُ صَائِمًا فَأَكَلَ. (م 3/ 160)
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: একদিন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমার কাছে এলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে কি (খাওয়ার) কিছু আছে? আমরা বললাম: না। তিনি বললেন: তাহলে আমি এখন রোযা রাখব। এরপর তিনি অন্য একদিন আমাদের কাছে এলেন। আমরা বললাম: হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আমাদের জন্য কিছু 'হাইস' উপহার হিসেবে এসেছে। তিনি বললেন: আমাকে তা দেখাও। আমি তো সকাল থেকে রোযা রেখেছি। অতঃপর তিনি তা খেলেন।

মুখতাসার সহীহ মুসলিম (630)