629 - عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رضي الله عنهما قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ أَحَبَّ الصِّيَامِ إِلَى اللهِ صِيَامُ دَاوُودَ وَأَحَبَّ الصَّلَاةِ إِلَى اللهِ صَلَاةُ دَاوُدَ عليه السلام كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ وَيَقُومُ ثُلُثَهُ وَيَنَامُ سُدُسَهُ وَكَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا. (م 3/ 165)
আব্দুল্লাহ ইবনু আমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় সিয়াম (রোযা) হলো দাউদ (আঃ)-এর সিয়াম এবং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় সালাত হলো দাউদ (আঃ)-এর সালাত। তিনি (দাউদ আঃ) রাতের অর্ধেক সময় ঘুমাতেন, এক-তৃতীয়াংশ ইবাদতে দাঁড়াতেন এবং রাতের এক-ষষ্ঠাংশ ঘুমাতেন। আর তিনি একদিন রোযা রাখতেন ও একদিন রোযা ভঙ্গ করতেন।

মুখতাসার সহীহ মুসলিম (629)