554 - عن أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قال: قال رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا تَصُمْ الْمَرْأَةُ وَبَعْلُهَا شَاهِدٌ إِلَّا بِإِذْنِهِ وَلَا تَأْذَنْ في بَيْتِهِ وَهُوَ شَاهِدٌ إِلَّا بِإِذْنِهِ وَمَا أَنْفَقَتْ مِنْ كَسْبِهِ مِنْ غَيْرِ أَمْرِهِ فَإِنَّ نِصْفَ أَجْرِهِ لَهُ. (م 3/ 91)
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: কোনো স্ত্রী তার স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া (নফল) রোযা পালন করবে না এবং স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া কাউকে তার ঘরে প্রবেশের অনুমতি দেবে না। আর সে যদি স্বামীর উপার্জন থেকে তার নির্দেশ ব্যতীত কিছু দান করে, তবে সে (স্বামী) এর অর্ধেক সওয়াব লাভ করবে। (মুসলিম ৩/ ৯১)
মুখতাসার সহীহ মুসলিম (554)