555 - عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ نَاسًا مِنْ الْأَنْصَارِ سَأَلُوا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ حَتَّى إِذَا نَفِدَ مَا عِنْدَهُ قَالَ مَا يَكُنْ عِنْدِي مِنْ خَيْرٍ فَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللهُ وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللهُ وَمَنْ يَصْبِرْ يُصَبِّرْهُ اللهُ وَمَا أُعْطِيَ أَحَدٌ مِنْ عَطَاءٍ خَيْرٌ وَأَوْسَعُ مِنْ الصَّبْرِ. (م 3/ 102)
আবু সাঈদ আল-খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আনসারদের কিছু লোক রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট চাইল। তিনি তাদের দিলেন। এরপর তারা আবার চাইল, তখনও তিনি তাদের দিলেন। অবশেষে যখন তাঁর নিকট যা কিছু ছিল, তা শেষ হয়ে গেল, তখন তিনি বললেন, আমার কাছে কোনো কল্যাণকর জিনিস থাকলে তা আমি তোমাদের জন্য জমিয়ে রাখব না। আর যে ব্যক্তি পবিত্র থাকতে চায় (চাওয়া থেকে বিরত থাকে), আল্লাহ তাকে পবিত্র রাখেন। আর যে ব্যক্তি অভাবমুক্ত থাকতে চায়, আল্লাহ তাকে অভাবমুক্ত করে দেন। আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেন। আর ধৈর্য অপেক্ষা উত্তম ও প্রশস্ততর দান কাউকে প্রদান করা হয়নি।
মুখতাসার সহীহ মুসলিম (555)