375 - عَنْ جَابِرٍ بن عبد الله قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا قَضَى أَحَدُكُمْ الصَّلَاةَ في مَسْجِدِهِ فَلْيَجْعَلْ لِبَيْتِهِ نَصِيبًا مِنْ صَلَاتِهِ فَإِنَّ اللهَ جَاعِلٌ في بَيْتِهِ مِنْ صَلَاتِهِ خَيْرًا. (م 2/ 187)
জাবির ইবন আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যখন তোমাদের কেউ মসজিদে তার সালাত (ফরয) শেষ করে, তখন সে যেন তার সালাতের কিছু অংশ তার ঘরের জন্য রাখে। কারণ আল্লাহ তার সালাতের বরকতে তার ঘরে কল্যাণ সৃষ্টি করবেন।
মুখতাসার সহীহ মুসলিম (375)