376 - عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ دَخَلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمَسْجِدَ وَحَبْلٌ مَمْدُودٌ بَيْنَ سَارِيَتَيْنِ فَقَالَ مَا هَذَا قَالُوا لِزَيْنَبَ تُصَلِّي فَإِذَا كَسِلَتْ أَوْ فَتَرَتْ أَمْسَكَتْ بِهِ فَقَالَ حُلُّوهُ لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ فَإِذَا كَسِلَ أَوْ فَتَرَ قَعَدَ. (م 2/ 189)
আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মসজিদে প্রবেশ করলেন। তখন দুই খুঁটির মাঝখানে একটি দড়ি টাঙানো ছিল। তিনি বললেন, এটা কী? তারা বলল, এটা যায়নাবের জন্য, তিনি সালাত আদায়কালে যখন ক্লান্ত বা দুর্বল হয়ে পড়েন, তখন এটি ধরে থাকেন। তিনি (নবী) বললেন, এটি খুলে ফেলো। তোমাদের কেউ যেন তার কর্মশক্তি থাকা অবস্থায় সালাত আদায় করে। আর যখন সে অলস হয়ে যায় বা দুর্বল হয়ে পড়ে, তখন যেন বসে যায়।
মুখতাসার সহীহ মুসলিম (376)