203 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ `الصَّلَواتُ الْخَمْسُ وَالْجُمْعَةُ إِلَى الْجُمْعَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُنَّ مَا لَمْ تُغْشَ الْكَبَائِرُ. وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ مُكَفِّرَاتٌ مَا بَيْنَهُنَّ إِذَا اجْتَنَبَ الْكَبَائِرَ`. (م 1/ 144)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: পাঁচ ওয়াক্ত সালাত এবং এক জুমু'আহ থেকে অন্য জুমু'আহর মধ্যবর্তী সময়ের (গুনাহসমূহের) জন্য কাফফারাস্বরূপ, যতক্ষণ না কবীরা গুনাহে লিপ্ত হওয়া হয়। আর এক রমযান থেকে অন্য রমযান তার মধ্যবর্তী সময়ের পাপের মোচনকারী, যখন কবীরা গুনাহসমূহ থেকে বিরত থাকা হয়।
মুখতাসার সহীহ মুসলিম (203)