204 - عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلَاةِ. (م 1/ 62)
জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি: ব্যক্তি এবং শিরক ও কুফরের মধ্যে ব্যবধান হলো সালাত (নামাজ) ছেড়ে দেওয়া।
মুখতাসার সহীহ মুসলিম (204)