1710 - عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَخَذَ سَيْفًا يَوْمَ أُحُدٍ فَقَالَ مَنْ يَأْخُذُ مِنِّي هَذَا فَبَسَطُوا أَيْدِيَهُمْ كُلُّ إِنْسَانٍ مِنْهُمْ يَقُولُ أَنَا أَنَا قَالَ فَمَنْ يَأْخُذُهُ بِحَقِّهِ قَالَ فَأَحْجَمَ الْقَوْمُ فَقَالَ سِمَاكُ بْنُ خَرَشَةَ أَبُو دُجَانَةَ أَنَا آخُذُهُ بِحَقِّهِ قَالَ فَأَخَذَهُ فَفَلَقَ بِهِ هَامَ الْمُشْرِكِينَ(1). (م 7/ 151)
আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ওহুদ যুদ্ধের দিন একটি তরবারি নিলেন। অতঃপর তিনি বললেন, 'কে আমার কাছ থেকে এটি গ্রহণ করবে?' তখন সকলে তাদের হাত প্রসারিত করলো। তাদের প্রত্যেকেই বলতে লাগলো, 'আমি! আমি!' তিনি বললেন, 'কিন্তু কে এটাকে এর হক সহ গ্রহণ করবে?' বর্ণনাকারী বলেন, তখন সকলে (দ্বিধাগ্রস্ত হয়ে) থেমে গেলো। তখন সিমাকে ইবনে খারশা (আবু দুজানা) বললেন, 'আমি এটাকে এর হক সহ গ্রহণ করবো।' বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি সেটি নিলেন এবং তা দিয়ে মুশরিকদের মাথা দ্বিখণ্ডিত করলেন।

মুখতাসার সহীহ মুসলিম (1710)