1706 - عَنْ أَبِي مُوسَى الأشعري رضي الله عنه قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ نَازِلٌ بِالْجِعْرَانَةِ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ وَمَعَهُ بِلَالٌ فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلٌ أَعْرَابِيٌّ فَقَالَ أَلَا تُنْجِزُ لِي يَا مُحَمَّدُ مَا وَعَدْتَنِي فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَبْشِرْ فَقَالَ لَهُ الْأَعْرَابِيُّ أَكْثَرْتَ عَلَيَّ مِنْ أَبْشِرْ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى أَبِي مُوسَى وَبِلَالٍ كَهَيْأةِ الْغَضْبَانِ فَقَالَ إِنَّ هَذَا قَدْ رَدَّ الْبُشْرَى فَاقْبَلَا أَنْتُمَا فَقَالَا قَبِلْنَا يَا رَسُولَ اللَّهِ ثُمَّ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقَدَحٍ فِيهِ مَاءٌ فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ فِيهِ وَمَجَّ فِيهِ ثُمَّ قَالَ اشْرَبَا مِنْهُ وَأَفْرِغَا عَلَى وُجُوهِكُمَا وَنُحُورِكُمَا وَأَبْشِرَا فَأَخَذَا الْقَدَحَ فَفَعَلَا مَا أَمَرَهُمَا بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَنَادَتْهُمَا أُمُّ سَلَمَةَ مِنْ وَرَاءِ السِّتْرِ أَفْضِلَا لِأُمِّكُمَا مِمَّا فِي إِنَائِكُمَا فَأَفْضَلَا لَهَا مِنْهُ طَائِفَةً. (م 7/ 169 - 170)
আবূ মূসা আল-আশআরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ছিলাম। তিনি মক্কা ও মাদীনার মধ্যবর্তী জি‘ইরানাহতে অবস্থান করছিলেন এবং তাঁর সঙ্গে ছিলেন বিলাল। তখন একজন বেদুঈন লোক রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বলল, হে মুহাম্মাদ! আপনি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা কি পূরণ করবেন না? রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন, সুসংবাদ গ্রহণ করো। বেদুঈন লোকটি তাঁকে বলল, আপনি আমার উপর ‘সুসংবাদ গ্রহণ করো’ এই কথাটি বেশি করে চাপিয়ে দিচ্ছেন। তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কিছুটা ক্রুদ্ধের ন্যায় আবূ মূসা ও বিলালের দিকে তাকালেন। তিনি বললেন, এ লোকটি তো সুসংবাদ প্রত্যাখ্যান করলো, সুতরাং তোমরা দু’জন তা গ্রহণ করো। তারা দু’জন বললেন, ইয়া রসূলাল্লাহ! আমরা গ্রহণ করলাম। এরপর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক পাত্রে পানি আনতে বললেন। তিনি তাতে তাঁর দু’হাত ও চেহারা ধুলেন এবং তাতে কুল্লি করে মুখ থেকে পানি ফেললেন। অতঃপর বললেন, তোমরা দু’জন তা থেকে পান করো এবং তোমাদের চেহারা ও বুকের ওপর ঢালো আর সুসংবাদ গ্রহণ করো। তারা দু’জন পাত্রটি নিলেন এবং রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে যা করতে বলেছিলেন, তারা তাই করলেন। তখন উম্মু সালামাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) পর্দার আড়াল থেকে তাদেরকে ডেকে বললেন, তোমাদের পাত্রে যা আছে, তা থেকে তোমাদের মায়ের (অর্থাৎ আমার) জন্যও কিছু রেখে দাও। ফলে তারা তার জন্য তার থেকে কিছু অংশ রেখে দিলেন।
মুখতাসার সহীহ মুসলিম (1706)