1517 - عَنْ أَبِي سَلَمَةَ قَالَ إِنْ كُنْتُ لَأَرَى الرُّؤْيَا تُمْرِضُنِي قَالَ فَلَقِيتُ أَبَا قَتَادَةَ فَقَالَ وَأَنَا إن(2) كُنْتُ لَأَرَى الرُّؤْيَا فَتُمْرِضُنِي حَتَّى سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ الرُّؤْيَا الصَّالِحَةُ مِنْ اللَّهِ فَإِذَا رَأَى أَحَدُكُمْ مَا يُحِبُّ فَلَا يُحَدِّثْ بِهَا إِلَّا مَنْ يُحِبُّ وَإِنْ رَأَى مَا يَكْرَهُ فَلْيَتْفُلْ عَنْ يَسَارِهِ ثَلَاثًا وَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّ الشَّيْطَانِ وَشَرِّهَا وَلَا يُحَدِّثْ بِهَا أَحَدًا فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ. (م 7/ 51 - 52)
আবূ সালামাহ থেকে বর্ণিত, তিনি বলেন: আমি এমন স্বপ্ন দেখতাম যা আমাকে অসুস্থ করে দিত। তিনি বলেন, অতঃপর আমি আবূ কাতাদা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে সাক্ষাৎ করলাম। তিনি বললেন: আমিও এমন স্বপ্ন দেখতাম যা আমাকে অসুস্থ করে দিত, যতক্ষণ না আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি: উত্তম স্বপ্ন আল্লাহ্‌র পক্ষ থেকে। যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে, সে যেন তা কেবল তার ভালোবাসার মানুষকেই জানায়। আর যদি সে এমন কিছু দেখে যা সে অপছন্দ করে, তবে সে যেন তার বাম দিকে তিনবার থুথু ফেলে, এবং শয়তানের মন্দ থেকে ও স্বপ্নের মন্দ থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চায়। আর সে যেন এ ব্যাপারে কাউকে কিছু না জানায়, তাহলে তা তার কোনো ক্ষতি করবে না।

মুখতাসার সহীহ মুসলিম (1517)