1518 - عَنْ جَابِرٍ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ إِذَا رَأَى أَحَدُكُمْ الرُّؤْيَا يَكْرَهُهَا فَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ ثَلَاثًا وَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ(3) ثَلَاثًا وَلْيَتَحَوَّلْ عَنْ جَنْبِهِ الَّذِي كَانَ عَلَيْهِ. (م 7/ 52)
জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যখন তোমাদের কেউ এমন কোনো স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে, তখন সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে (হালকা ফুঁ দেয়), এবং শয়তান থেকে আল্লাহর কাছে তিনবার আশ্রয় চায়, আর যে কাতে সে ছিল, তা থেকে পাশ পরিবর্তন করে।
মুখতাসার সহীহ মুসলিম (1518)