1516 - عَنْ أَبي سَلَمَةَ قال سَمِعْتُ أَبَا قَتَادَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ الرُّؤْيَا مِنْ اللَّهِ وَالْحُلْمُ مِنْ الشَّيْطَانِ فَإِذَا رَأَى أَحَدُكُمْ شَيْئًا يَكْرَهُهُ فَلْيَنْفُثْ عَنْ يَسَارِهِ ثَلَاثَ مَرَّاتٍ وَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ فَقَالَ إِنْ كُنْتُ لَأَرَى الرُّؤْيَا أَثْقَلَ عَلَيَّ مِنْ جَبَلٍ فَمَا هُوَ إِلَّا أَنْ سَمِعْتُ بِهَذَا الْحَدِيثِ فَلا(1) أُبَالِيهَا. (م 7/ 51)
আবূ কাতাদাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন: (ভালো) স্বপ্ন আল্লাহ্‌র পক্ষ থেকে আসে এবং দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সুতরাং তোমাদের কেউ যখন এমন কিছু দেখে যা সে অপছন্দ করে, তখন সে যেন বাম দিকে তিনবার ফুঁ দেয় এবং এর অনিষ্ট থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চায়। তাহলে তা তার কোনো ক্ষতি করবে না। (আবূ সালামাহ্ বলেন,) আমি এমন স্বপ্নও দেখতাম যা আমার নিকট পাহাড়ের চাইতেও ভারী মনে হতো। কিন্তু যখন থেকে আমি এই হাদীসটি শুনেছি, তখন থেকে আমি আর সেদিকে ভ্রুক্ষেপও করি না।

মুখতাসার সহীহ মুসলিম (1516)