150 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا وَجَدَ أَحَدُكُمْ في بَطْنِهِ شَيْئًا فَأَشْكَلَ عَلَيْهِ أَخَرَجَ مِنْهُ شَيْءٌ أَمْ لَا فَلَا يَخْرُجَنَّ مِنْ الْمَسْجِدِ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا. (م 1/ 190)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যখন তোমাদের কেউ তার পেটে কিছু অনুভব করে এবং তার কাছে এটি অস্পষ্ট হয়ে যায় যে, তার থেকে কিছু (বায়ু) বের হলো কি না, তবে সে যেন মসজিদ থেকে বের না হয়, যতক্ষণ না সে শব্দ শুনতে পায় অথবা দুর্গন্ধ অনুভব করে।
মুখতাসার সহীহ মুসলিম (150)