149 - عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم شَرِبَ لَبَنًا ثُمَّ دَعَا بِمَاءٍ فَمَضْمَضَ وَقَالَ إِنَّ لَهُ دَسَمًا. (م 1/ 188)
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দুধ পান করলেন, এরপর পানি চাইলেন, অতঃপর কুলি করলেন এবং বললেন: এর মধ্যে চর্বি (বা তৈলাক্ততা) রয়েছে।
মুখতাসার সহীহ মুসলিম (149)