1343 - عَنْ عَلِيٍّ بن أبي طالب رضي الله عنه أَنَّ أُكَيْدِرَ دُومَةَ أَهْدَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ثَوْبَ حَرِيرٍ فَأَعْطَاهُ عَلِيًّا كرم الله وجهه فَقَالَ شَقِّقْهُ خُمُرًا بَيْنَ الْفَوَاطِمِ(5). (م 6/ 142)
আলী ইবনু আবি তালিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, দুমাতুল জান্দালের উকাইদির নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে একটি রেশমী কাপড় উপহার দিয়েছিলেন। তখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তা আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে দান করলেন এবং বললেন, "তুমি এটা ফাতেমা নামধারিণীদের মাঝে ওড়না (খুমুর) হিসেবে টুকরো করে ভাগ করে দাও।"
মুখতাসার সহীহ মুসলিম (1343)