1344 - عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ لُبْسِ الْقَسِّيِّ(6) وَالْمُعَصْفَرِ وَعَنْ تَخَتُّمِ الذَّهَبِ وَعَنْ قِرَاءَةِ الْقُرْآنِ فِي الرُّكُوعِ. (م 6/ 144)
আলী ইবনু আবী তালিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাস্সি (রেশম মিশ্রিত কাপড় বিশেষ) এবং মু‘আসফার (কুসুম ফুল দ্বারা রাঙানো কাপড়) পরিধান করতে, স্বর্ণের আংটি ব্যবহার করতে এবং রুকূ’তে কুরআন পাঠ করতে নিষেধ করেছেন।
মুখতাসার সহীহ মুসলিম (1344)