1283 - عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ لَقَدْ سَقَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِقَدَحِي هَذَا الشَّرَابَ كُلَّهُ الْعَسَلَ وَالنَّبِيذ(1) وَالْمَاءَ وَاللَّبَنَ. (م 6/ 104)
আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার এই পেয়ালা দ্বারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে সকল প্রকার পানীয় পান করিয়েছি—মধু, নাবীয, পানি এবং দুধ।
মুখতাসার সহীহ মুসলিম (1283)