1262 - عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قَالَ كُلُّ مُسْكِرٍ خَمْرٌ وَكُلُّ خَمْرٍ حَرَامٌ. (م 6/ 101)
ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই মদ, আর প্রত্যেক মদই হারাম।"
মুখতাসার সহীহ মুসলিম (1262)