1261 - عن أَبي الطُّفَيْلِ عَامِر بْن وَاثِلَةَ قَالَ كُنْتُ عِنْدَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُسِرُّ إِلَيْكَ قَالَ فَغَضِبَ وَقَالَ مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُسِرُّ إِلَيَّ شَيْئًا يَكْتُمُهُ النَّاسَ غَيْرَ أَنَّهُ قَدْ حَدَّثَنِي بِكَلِمَاتٍ أَرْبَعٍ قَالَ فَقَالَ ومَا هُنَّ(2) يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ قَالَ قَالَ لَعَنَ اللَّهُ مَنْ لَعَنَ وَالِدَهُ(3) وَلَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ(4) وَلَعَنَ اللَّهُ مَنْ آوَى مُحْدِثًا(5) وَلَعَنَ اللَّهُ مَنْ غَيَّرَ مَنَارَ الْأَرْضِ(6). (م 6/ 84)
আবু তুফাইল আমির ইবনু ওয়াসিলা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী ইবনু আবি তালিবের (রাদ্বিয়াল্লাহু আনহুমা) নিকট ছিলাম। তখন এক ব্যক্তি তাঁর কাছে এসে বলল, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনার কাছে কী গোপন কথা বলতেন? বর্ণনাকারী বলেন, তখন তিনি (আলী) রাগান্বিত হয়ে বললেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এমন কোনো গোপন কথা শুধু আমাকে বলেননি যা তিনি অন্য লোকদের কাছ থেকে লুকিয়ে রাখতেন। তবে তিনি আমাকে চারটি বিষয় বলেছিলেন। লোকটি বলল, হে আমীরুল মু'মিনীন, সেগুলো কী? তিনি (আলী) বললেন: আল্লাহ্‌ তাকে লা'নত করুন যে তার পিতামাতাকে লা'নত করে (বা অভিশাপ দেয়); আল্লাহ্‌ তাকে লা'নত করুন যে আল্লাহ্‌ ছাড়া অন্য কারো নামে পশু যবেহ করে; আল্লাহ্‌ তাকে লা'নত করুন যে বিদআতী বা পাপীকে আশ্রয় দেয়; এবং আল্লাহ্‌ তাকে লা'নত করুন যে ভূমির সীমানা চিহ্ন পরিবর্তন করে দেয়।

মুখতাসার সহীহ মুসলিম (1261)