1168 - عَنْ عَبْدِ اللَّهِ بن مسعود رضي الله عنه قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَحْكِي نَبِيًّا مِنْ الْأَنْبِيَاءِ ضَرَبَهُ قَوْمُهُ وَهُوَ يَمْسَحُ الدَّمَ عَنْ وَجْهِهِ وَيَقُولُ رَبِّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ لَا يَعْلَمُونَ. (م 5/ 179)
আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখতে পাচ্ছি যে, তিনি নবীগণের মধ্যে হতে এমন একজন নবীর ঘটনা বর্ণনা করছিলেন, যাকে তাঁর কওম আঘাত করেছিল এবং তিনি তাঁর চেহারা থেকে রক্ত মুছছিলেন আর বলছিলেন: হে আমার রব! আমার কওমকে ক্ষমা করে দিন, কারণ তারা জানে না।

মুখতাসার সহীহ মুসলিম (1168)