106 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ اتَّقُوا اللَّعَّانَيْنِ قَالُوا وَمَا اللَّعَّانَانِ يَا رَسُولَ اللهِ قَالَ الَّذِي يَتَخَلَّى(3) في طَرِيقِ النَّاسِ أَوْ في ظِلِّهِمْ. (م 1/ 156)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমরা অভিশাপকারী দুটি কাজ থেকে বেঁচে থাকো। তারা বলল, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! অভিশাপকারী দুটি কাজ কী? তিনি বললেন, যে ব্যক্তি মানুষের চলাচলের পথে অথবা তাদের ছায়াদানকারী স্থানে মল-মূত্র ত্যাগ করে।
মুখতাসার সহীহ মুসলিম (106)