105 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلَا يَغْمِسْ يَدَهُ في الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ. (م 1/ 160)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন তোমাদের কেউ তার ঘুম থেকে জাগ্রত হয়, তখন সে যেন পাত্রে (পানিভর্তি) তার হাত না ডুবায়, যতক্ষণ না সে তা তিনবার ধুয়ে নেয়। কারণ সে জানে না যে তার হাত কোথায় রাত কাটিয়েছে।
মুখতাসার সহীহ মুসলিম (105)