816 - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى رضي الله عنه قَالَ: اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، وَمَعَهُ مَنْ يَسْتُرُهُ مِنَ النَّاسِ، فَقَالَ لَهُ رَجُلٌ: أَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْكَعْبَةَ؟ قَالَ: لا. (بخاري: 1600)
৮১৬. আবদুল্লাহ ইবনু আবী আওফা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (সা.) উমরাহ পালন করলেন। এরপর তিনি কা'বা ঘরের তাওয়াফ করলেন এবং মাকামে ইবরাহীমের পেছনে দু'রাকাত সালাত আদায় করলেন। তাঁর সাথে এমন লোক ছিল যারা তাঁকে মানুষের ভিড় থেকে আড়াল করে রেখেছিল। তখন এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করল, আল্লাহর রাসূল (সা.) কি কা'বা ঘরে প্রবেশ করেছিলেন? তিনি বললেন, না। (বুখারী: ১৬০০)
মুখতাসার সহীহুল বুখারী (816)