805 - عَنْ عِمْرَانَ رضي الله عنه قَالَ: تَمَتَّعْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَنَزَلَ الْقُرْآنُ، قَالَ رَجُلٌ بِرَأْيِهِ مَا شَاءَ. (بخاري: 1571)
ইমরান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা আল্লাহর রাসূল (সা.)-এর সময়ে তামাত্তু' করেছিলাম। এরপর কুরআন নাযিল হলো। (কিন্তু পরে) একজন লোক তার নিজের মতানুসারে যা খুশি তাই বলল।
মুখতাসার সহীহুল বুখারী (805)