674 - عَنْ أَبِيْ سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «إِذَا وُضِعَتِ الْجِنَازَةُ وَاحْتَمَلَهَا

⦗ص: 196⦘ الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ، فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ: قَدِّمُونِي، وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ: يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُونَ بِهَا، يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَيْءٍ إِلَّا الإِنْسَانَ، وَلَوْ سَمِعَهُ صَعِقَ». (بخاري: 1314)
৬৭৪ - আবু সাঈদ আল-খুদরী (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: "যখন জানাযা (লাশ) প্রস্তুত করা হয় এবং পুরুষেরা তা তাদের কাঁধে তুলে নেয়, তখন যদি সে নেককার হয়, তবে সে বলতে থাকে: 'আমাকে দ্রুত নিয়ে চলো, আমাকে দ্রুত নিয়ে চলো।' আর যদি সে নেককার না হয়, তবে সে বলতে থাকে: 'হায় দুর্ভোগ! তারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে?' মানুষ ছাড়া সবকিছুই তার আওয়াজ শুনতে পায়। মানুষ যদি তা শুনতো, তবে বেহুঁশ হয়ে যেতো।" (বুখারী: ১৩১৪)

মুখতাসার সহীহুল বুখারী (674)