659 - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: شَهِدْنَا بِنْتًا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسٌ عَلَى

⦗ص: 192⦘ الْقَبْرِ، قَالَ: فَرَأَيْتُ عَيْنَيْهِ تَدْمَعَانِ، قَالَ: فَقَالَ: «هَلْ مِنْكُمْ رَجُلٌ لَمْ يُقَارِفِ اللَّيْلَةَ»؟ فَقَالَ أَبُو طَلْحَةَ: أَنَا، قَالَ: فَانْزِلْ. قَالَ: فَنَزَلَ فِي قَبْرِهَا. (بخاري: 1285)
আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন: আমরা আল্লাহর রাসূলের (সা.) এক কন্যার দাফনে উপস্থিত ছিলাম। তিনি (আনাস) বলেন, আল্লাহর রাসূল (সা.) কবরের পাশে বসে ছিলেন। তিনি বলেন, আমি দেখলাম তাঁর (নবীর) চোখ থেকে অশ্রু ঝরছে। এরপর তিনি জিজ্ঞেস করলেন, "তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, যে আজ রাতে (স্ত্রীর সাথে) সহবাস করেনি?" তখন আবূ তালহা (রা.) বললেন, "আমি।" তিনি (নবী) বললেন, "তাহলে তুমি (কবরে) নামো।" আনাস (রা.) বলেন, এরপর তিনি (আবূ তালহা) তাঁর (নবীর কন্যার) কবরে নামলেন।

মুখতাসার সহীহুল বুখারী (659)