516 - عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ قَائِمًا ثُمَّ يَقْعُدُ ثُمَّ يَقُومُ، كَمَا تَفْعَلُونَ الآنَ. (بخاري: 920)
ইবনু উমার (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সা.) দাঁড়িয়ে খুতবা দিতেন, তারপর বসতেন, এরপর আবার দাঁড়াতেন—ঠিক যেমনটি তোমরা এখন করে থাকো।
মুখতাসার সহীহুল বুখারী (516)