515 - عن جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنهما قَالَ: كَانَ جِذْعٌ يَقُومُ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَلَمَّا وُضِعَ لَهُ الْمِنْبَرُ سَمِعْنَا لِلْجِذْعِ مِثْلَ أَصْوَاتِ الْعِشَارِ حَتَّى نَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَوَضَعَ يَدَهُ عَلَيْهِ. (بخاري: 918)





• عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ عَلَى المِنْبَرِ فَقَالَ: «مَنْ جَاءَ إِلَى الجُمُعَةِ فَلْيَغْتَسِلْ» (919)
জাবির ইবনু আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, সেখানে একটি গাছের গুঁড়ি ছিল, যার পাশে দাঁড়িয়ে নবী (সা.) খুতবা দিতেন। যখন তাঁর জন্য মিম্বার তৈরি করা হলো, তখন আমরা সেই গুঁড়িটির আওয়াজ শুনলাম, যা ছিল দশ মাসের গর্ভবতী উটনীর কান্নার শব্দের মতো। অবশেষে নবী (সা.) নেমে এসে সেটির উপর তাঁর হাত রাখলেন।

***

সালিম তাঁর পিতা (আব্দুল্লাহ ইবনু উমার) (রা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবী (সা.)-কে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে শুনেছি। তিনি বললেন, "যে ব্যক্তি জুমু'আর সালাতে আসে, সে যেন গোসল করে নেয়।"

মুখতাসার সহীহুল বুখারী (515)