510 - عن ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُقِيمَ الرَّجُلُ أَخَاهُ مِنْ مَقْعَدِهِ وَيَجْلِسَ فِيهِ. قيل: الْجُمُعَةَ؟ قَالَ: الْجُمُعَةَ وَغَيْرَهَا. (بخاري: 911)
ইবনু উমার (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সা.) নিষেধ করেছেন যে, কোনো ব্যক্তি যেন তার ভাইকে তার বসার জায়গা থেকে উঠিয়ে দিয়ে নিজে সেখানে না বসে। জিজ্ঞাসা করা হলো, 'এটা কি শুধু জুমুআর দিনের জন্য?' তিনি বললেন, 'জুমুআ এবং অন্যান্য (সকল মজলিসের) জন্য।'

মুখতাসার সহীহুল বুখারী (510)