511 - عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ رضي الله عنه قَالَ: كَانَ النِّدَاءُ يَوْمَ الْجُمُعَةِ أَوَّلُهُ إِذَا جَلَسَ الإِمَامُ عَلَى الْمِنْبَرِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ رضي الله عنهما، فَلَمَّا كَانَ عُثْمَانُ رضي الله عنه وَكَثُرَ النَّاسُ زَادَ النِّدَاءَ الثَّالِثَ عَلَى الزَّوْرَاءِ. (بخاري: 912)
সাইব ইবনু ইয়াযীদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা.), আবূ বকর (রা.) এবং উমার (রা.)-এর যুগে জুমু'আর দিনের প্রথম আযান হতো তখন, যখন ইমাম মিম্বরে বসতেন। এরপর যখন উসমান (রা.)-এর সময় এলো এবং লোকসংখ্যা অনেক বেড়ে গেল, তখন তিনি 'যাওরা' নামক স্থানে তৃতীয় আযানটি যোগ করেন।
মুখতাসার সহীহুল বুখারী (511)