509 - عن أبي عَبْسٍ رضي الله عنه أنَّهُ قَالَ وَهُوَ ذَاهِبٌ إِلَى الْجُمُعَةِ: سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ: «مَنِ اغْبَرَّتْ قَدَمَاهُ فِي سَبِيلِ اللَّهِ حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ». (بخاري: 907)
আবু আবস (রা.) থেকে বর্ণিত। তিনি জুমু'আর সালাতের দিকে যাচ্ছিলেন, তখন বললেন: আমি নবী (সা.)-কে বলতে শুনেছি, "যে ব্যক্তির পা আল্লাহর পথে (চলার কারণে) ধূলিমলিন হয়, আল্লাহ তাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেন।"

মুখতাসার সহীহুল বুখারী (509)