417 - عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما حديث مبيته في بيت خالته قد تقدم، وفي هذه الرواية قال: ثُمَّ نَامَ حَتَّى نَفَخَ وَكَانَ إِذَا نَامَ نَفَخَ، ثُمَّ أَتَاهُ الْمُؤَذِّنُ فَخَرَجَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ. (بخاري: 698)
ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত। এই বর্ণনায় তিনি বলেন: এরপর তিনি ঘুমালেন এবং নাক ডাকতে লাগলেন। তিনি যখন ঘুমাতেন, তখন নাক ডাকতেন। এরপর মুয়াযযিন তাঁর কাছে এলেন। তখন তিনি বের হয়ে সালাত আদায় করলেন, কিন্তু উযু করলেন না। (বুখারী: ৬৯৮)

মুখতাসার সহীহুল বুখারী (417)