416 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «يُصَلُّونَ لَكُمْ، فَإِنْ أَصَابُوا فَلَكُمْ، وَإِنْ أَخْطَئُوا فَلَكُمْ وَعَلَيْهِمْ». (بخاري: 694)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “তারা তোমাদের জন্য সালাত আদায় করে (অর্থাৎ ইমামতি করে)। যদি তারা সঠিকভাবে আদায় করে, তবে তার সওয়াব তোমাদের জন্য। আর যদি তারা ভুল করে, তবে তার সওয়াবও তোমাদের জন্য, আর ভুলের দায়ভার তাদের ওপর বর্তাবে।” (বুখারী: ৬৯৪)
মুখতাসার সহীহুল বুখারী (416)