1925 - عَنْ أَبِي مُوسَى رضي الله عنه قَالَ: وُلِدَ لِي غُلامٌ فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَمَّاهُ إِبْرَاهِيمَ، فَحَنَّكَهُ بِتَمْرَةٍ وَدَعَا لَهُ بِالْبَرَكَةِ وَدَفَعَهُ إِلَيَّ. (بخاري: 5467)
আবু মূসা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমার একটি ছেলে জন্মাল। তখন আমি তাকে নিয়ে নবী (সা.)-এর কাছে আসলাম। তিনি তার নাম রাখলেন ইবরাহীম। এরপর তিনি একটি খেজুর দিয়ে তার তাহনীক করে দিলেন এবং তার জন্য বরকতের দোয়া করলেন। তারপর তাকে আমার কাছে ফিরিয়ে দিলেন।

মুখতাসার সহীহুল বুখারী (1925)