1926 - عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رضي الله عنهما: أَنَّهَا وَلَدَتْ عَبْدَ اللَّهِ بْنِ الزُّبَيْرِ. تَقَدَّمَ فِي حَدِيثِ الهِجْرَةِ، وَزَادَ هُنَا: فَفَرِحُوا بِهِ فَرَحًا شَدِيدًا، لأَنَّهُمْ قِيلَ لَهُمْ: إِنَّ الْيَهُودَ قَدْ سَحَرَتْكُمْ فَلا يُولَدُ لَكُمْ. (بخاري: 5469)
আসমা বিনত আবি বকর (রা.) থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনুয যুবাইরকে জন্ম দিয়েছিলেন। (হিজরতের হাদীসে এটি পূর্বে উল্লেখ করা হয়েছে, তবে এখানে অতিরিক্ত বলা হয়েছে যে,) তারা তাকে পেয়ে ভীষণ আনন্দিত হয়েছিলেন। কারণ তাদেরকে বলা হয়েছিল: 'ইয়াহুদিরা তোমাদের উপর জাদু করেছে, ফলে তোমাদের কোনো সন্তান জন্মাবে না।' (বুখারী: ৫৪৬৯)

মুখতাসার সহীহুল বুখারী (1926)