1724 - وَعَنْهَا رضي الله عنها قَالَتْ: لَدَدْنَاهُ فِي مَرَضِهِ فَجَعَلَ يُشِيرُ إِلَيْنَا أَنْ لا تَلُدُّونِي، فَقُلْنَا: كَرَاهِيَةُ الْمَرِيضِ لِلدَّوَاءِ، فَلَمَّا أَفَاقَ قَالَ: «أَلَمْ أَنْهَكُمْ أَنْ تَلُدُّونِي»؟ قُلْنَا: كَرَاهِيَةَ الْمَرِيضِ لِلدَّوَاءِ، فَقَالَ: «لا يَبْقَى أَحَدٌ فِي الْبَيْتِ إِلَّا لُدَّ وَأَنَا أَنْظُرُ إِلَّا الْعَبَّاسَ فَإِنَّهُ لَمْ يَشْهَدْكُمْ». (بخاري: 4458)
১৭১৪ - এবং তাঁর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা তাঁর অসুস্থতার সময় তাঁর মুখে জোর করে ওষুধ ঢেলে দিয়েছিলাম। তখন তিনি আমাদের ইশারা করছিলেন যে, তোমরা আমাকে জোর করে ওষুধ দিও না। আমরা বললাম: এটা তো রোগীর ওষুধের প্রতি স্বাভাবিক অপছন্দ। যখন তিনি কিছুটা সুস্থ হলেন, তখন বললেন: “আমি কি তোমাদের জোর করে ওষুধ দিতে নিষেধ করিনি?” আমরা বললাম: (আমরা ভেবেছিলাম) এটা রোগীর ওষুধের প্রতি স্বাভাবিক অপছন্দ। তখন তিনি (সা.) বললেন: “আববাস (রা.) ছাড়া ঘরের মধ্যে এমন কেউ যেন বাকি না থাকে, যাকে আমার চোখের সামনে জোর করে ওষুধ দেওয়া না হয়। কারণ আববাস (রা.) তোমাদের সাথে উপস্থিত ছিলেন না।”

মুখতাসার সহীহুল বুখারী (1724)