1725 - عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ: لَمَّا ثَقُلَ النَّبِيُّ صلى الله عليه وسلم جَعَلَ يَتَغَشَّاهُ فَقَالَتْ فَاطِمَةُ عليها السلام: وَاكَرْبَ أَبَاهُ، فَقَالَ لَهَا: «لَيْسَ عَلَى أَبِيكِ كَرْبٌ بَعْدَ الْيَوْمِ». (بخاري: 4462)
আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: যখন নবী (সা.)-এর অসুস্থতা গুরুতর হলো এবং তিনি (কষ্টে) আচ্ছন্ন হয়ে যাচ্ছিলেন, তখন ফাতিমা (রা.) বললেন, "হায়! আব্বার কতই না কষ্ট!"

তিনি (নবী সা.) তাকে বললেন, "আজকের দিনের পর তোমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না।"

মুখতাসার সহীহুল বুখারী (1725)