1608 - عَنْ أَبِي بَكْرٍ رضي الله عنه قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْغَارِ، فَرَفَعْتُ رَأْسِي فَإِذَا أَنَا بِأَقْدَامِ الْقَوْمِ، فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، لَوْ أَنَّ بَعْضَهُمْ طَأْطَأَ بَصَرَهُ رَآنَا. قَالَ: «اسْكُتْ يَا أَبَا بَكْرٍ، اثْنَانِ اللَّهُ ثَالِثُهُمَا». (بخاري: 3922)
আবু বকর (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সা.)-এর সাথে গুহার মধ্যে ছিলাম। আমি মাথা তুলে দেখলাম যে লোকগুলোর পা দেখা যাচ্ছে। তখন আমি বললাম, “হে আল্লাহর নবী! যদি তাদের কেউ একটু নিচের দিকে তাকায়, তাহলেই সে আমাদের দেখতে পাবে।” তিনি (সা.) বললেন, “চুপ করো, হে আবু বকর! আমরা দুজন, আর আল্লাহ হলেন আমাদের তৃতীয় জন।”

মুখতাসার সহীহুল বুখারী (1608)