1607 - عَنْ أَسْمَاءَ رضي الله عنها: أَنَّهَا حَمَلَتْ بِعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَتْ: فَخَرَجْتُ وَأَنَا مُتِمٌّ، فَأَتَيْتُ الْمَدِينَةَ فَنَزَلْتُ بِقُبَاءٍ فَوَلَدْتُهُ بِقُبَاءٍ، ثُمَّ أَتَيْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَوَضَعْتُهُ فِي حَجْرِهِ، ثُمَّ دَعَا بِتَمْرَةٍ فَمَضَغَهَا ثُمَّ تَفَلَ فِي فِيهِ، فَكَانَ أَوَّلَ شَيْءٍ دَخَلَ جَوْفَهُ رِيقُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ حَنَّكَهُ بِتَمْرَةٍ ثُمَّ دَعَا لَهُ وَبَرَّكَ عَلَيْهِ، وَكَانَ أَوَّلَ مَوْلُودٍ وُلِدَ فِي الإِسْلامِ. (بخاري: 3909)
আসমা (রা.) থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনুয যুবাইরকে গর্ভে ধারণ করেছিলেন। তিনি বলেন: আমি পূর্ণ গর্ভবতী অবস্থায় (মক্কা থেকে) বের হলাম এবং মদিনায় পৌঁছলাম। আমি কুবায় অবস্থান করলাম এবং সেখানেই আমি তাকে প্রসব করলাম। এরপর আমি তাকে নিয়ে নবী (সা.)-এর কাছে এলাম এবং তাঁর কোলে রাখলাম। এরপর তিনি একটি খেজুর চাইলেন, সেটি চিবালেন এবং বাচ্চার মুখে সামান্য লালা দিলেন। রাসূলুল্লাহ (সা.)-এর লালাই ছিল প্রথম জিনিস যা তার পেটে প্রবেশ করেছিল। এরপর তিনি খেজুর দিয়ে তার তাহনীক করলেন, তারপর তার জন্য দু‘আ করলেন এবং বরকত দিলেন। আর সে ছিল ইসলামের প্রথম সন্তান, যার জন্ম হয়েছিল (হিজরতের পর মদিনায়)।
মুখতাসার সহীহুল বুখারী (1607)