قَالَ عَمْرٌو وَحَدَّثَنِي بُكَيْرُ بْنُ الأَشَجِّ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَكَلَ عِنْدَهَا كَتِفًا ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ .
৬৮১-(.../৩৫৬) আমর বলেন, বুকায়র ইবনু আল আশাজ্জ কুরায়ব এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী মাইমূনাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে আমার কাছে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার কাছে বসে কাঁধের গোশত খেলেন, তারপর সালাত আদায় করলেন কিন্তু ওযু করলেন না। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮২, ইসলামিক সেন্টারঃ ৬৯৭)
'Amr said: Bukayr ibn al-Ashajj narrated to me, from Kurayb, the freed slave of Ibn 'Abbas, from Maymunah, the wife of the Prophet (peace be upon him), that the Prophet (peace be upon him) ate a shoulder of meat at her place, then prayed without performing ablution.
Sign in to report a translation.
সহীহ মুসলিম (681)
قَالَ عَمْرٌو حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ يَعْقُوبَ بْنِ الأَشَجِّ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِذَلِكَ .
৬৮২-(.../...) 'আমর বলেন, জাফার ইবনু রাবী'আহ ..... ইয়াকুব ইবনু আল আশাজ্জ কুরায়ব এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী মাইমুনাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮২, ইসলামিক সেন্টারঃ ৬৯৭)
'Amr said: Ja'far ibn Rabi'ah narrated to me, from Ya'qub ibn al-Ashajj, from Kurayb, the freed slave of Ibn 'Abbas, from Maymunah, the wife of the Prophet (peace be upon him), to that effect.
Sign in to report a translation.
সহীহ মুসলিম (682)
قَالَ عَمْرٌو حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي غَطَفَانَ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ أَشْهَدُ لَكُنْتُ أَشْوِي لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بَطْنَ الشَّاةِ ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ .
৬৮৩-(৯৪/৩৫৭) 'আমর বলেন, সাঈদ ইবনু আবূ হিলাল-এর সূত্রে আবূ রাফি' (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্যে বকরীর পেটের গোশত ভুনা করতাম (তিনি তা খেতেন) তারপর পুনরায় ওযু না করেই সালাত আদায় করতেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮২, ইসলামিক সেন্টারঃ ৬৯৭)
'Amr said: Sa'id ibn Abi Hilal narrated to me, from 'Abdullah ibn 'Ubaydullah ibn Abi Rafi', from Abu Ghatafan, from Abu Rafi', who said: I bear witness that I was roasting the belly of a sheep for the Messenger of Allah (peace be upon him), then he prayed and did not perform ablution.
Sign in to report a translation.
সহীহ মুসলিম (683)
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ عُقَيْلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم شَرِبَ لَبَنًا ثُمَّ دَعَا بِمَاءٍ فَتَمَضْمَضَ وَقَالَ " إِنَّ لَهُ دَسَمًا " .
৬৮৪-(৯৫/৩৫৮) কুতাইবাহ ইবনু সাঈদ (রহঃ) ..... ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুধ পান করলেন। তারপর পানি আনালেন। এরপর কুলি করলেন এবং বললেন, এতে তৈলাক্ত পদার্থ রয়েছে। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮৩, ইসলামিক সেন্টারঃ ৬৯৮)
Qutaybah ibn Sa'id narrated to us: Layth narrated to us, from 'Uqayl, from al-Zuhri, from 'Ubayd Allah ibn 'Abd Allah, from Ibn 'Abbas, that the Prophet (peace be upon him) drank milk, then called for water and rinsed his mouth, saying: "Indeed, it has fat."
Sign in to report a translation.
সহীহ মুসলিম (684)
وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، وَأَخْبَرَنِي عَمْرٌو، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ الأَوْزَاعِيِّ، ح وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي يُونُسُ، كُلُّهُمْ عَنِ ابْنِ شِهَابٍ، بِإِسْنَادِ عُقَيْلٍ عَنِ الزُّهْرِيِّ، مِثْلَهُ .
৬৮৫-(.../...) আহমাদ ইবনু ঈসা (রহঃ), যুহায়র ইবনু হারব, হারমালাহ ইবনু ইয়াহইয়া প্রত্যেকেই ইবনু শিহাব থেকে উকায়ল এর সনদে যুহরী থেকে অনুরূপ বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮৪, ইসলামিক সেন্টারঃ ৬৯৯)
And Ahmad ibn 'Isa narrated to me, saying: Ibn Wahb narrated to us. And 'Amr informed me. (Another chain:) And Zuhayr ibn Harb narrated to me, saying: Yahya ibn Sa'id narrated to us, from al-Awza'i. (Another chain:) And Harmalah ibn Yahya narrated to me, saying: Ibn Wahb informed us, saying: Yunus narrated to me. All of them (narrated) from Ibn Shihab, with the chain of 'Uqayl from al-Zuhri, a similar (report).
Sign in to report a translation.
সহীহ মুসলিম (685)
وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ حَلْحَلَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَمَعَ عَلَيْهِ ثِيَابَهُ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ فَأُتِيَ بِهَدِيَّةٍ خُبْزٍ وَلَحْمٍ فَأَكَلَ ثَلاَثَ لُقَمٍ ثُمَّ صَلَّى بِالنَّاسِ وَمَا مَسَّ مَاءً .
৬৮৬-(৯৬/৩৫৯) 'আলী ইবনু হুজুর (রহঃ) ..... ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাপড় পরে সালাতের জন্যে বের হলেন। এমন সময় কিছু রুটি ও গোশত উপঢৌকন এলো। এরপর তিনি (সেখান থেকে) তিন লুকমা খেলেন। তারপর লোকদেরকে নিয়ে সালাত আদায় করলেন এবং পানি স্পর্শও করলেন না। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮৫, ইসলামিক সেন্টারঃ ৭০০)
And ʿAlī ibn Ḥujr narrated to me, Ismāʿīl ibn Jaʿfar narrated to us, Muḥammad ibn ʿAmr ibn Ḥalḥalah narrated to us, from Muḥammad ibn ʿAmr ibn ʿAṭāʾ, from Ibn ʿAbbās, that the Messenger of Allah ﷺ put on his garments, then went out to the prayer. A gift of bread and meat was brought to him, and he ate three morsels, then led the people in prayer without touching water.
Sign in to report a translation.
সহীহ মুসলিম (686)
وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ، قَالَ كُنْتُ مَعَ ابْنِ عَبَّاسٍ . وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ ابْنِ حَلْحَلَةَ وَفِيهِ أَنَّ ابْنَ عَبَّاسٍ، شَهِدَ ذَلِكَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَقَالَ صَلَّى وَلَمَ يَقُلْ بِالنَّاسِ .
৬৮৭-(.../...) আবূ কুরায়ব (রহঃ) ..... মুহাম্মাদ ইবনু আমর ইবনু আতা (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর সাথে ছিলাম। তারপর তিনি ইবনু হালহালাহ এর হাদীস (উপরোক্ত হাদীস) এর অনুরূপ বর্ণনা করেন। সেখানে উল্লেখ আছে যে, ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এমন করতে দেখেছেন। আর এ হাদীসের রাবী শুধু সালাত আদায়ের কথা উল্লেখ করেছেন। লোকদেরকে নিয়ে কথাটির উল্লেখ করেননি। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮৬, ইসলামিক সেন্টারঃ ৭০১)
And Abu Kurayb narrated it to us, Abu Usamah narrated to us, from al-Walid ibn Kathir, Muhammad ibn 'Amr ibn 'Ata' narrated to us, he said: I was with Ibn 'Abbas. And he related the hadith with the same meaning as the hadith of Ibn Halhala, and in it [he mentioned] that Ibn 'Abbas witnessed that from the Prophet, peace and blessings be upon him. And he said: "He prayed," and he did not say "with the people."
Sign in to report a translation.
সহীহ মুসলিম (687)
حَدَّثَنَا أَبُو كَامِلٍ، فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَأَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْغَنَمِ قَالَ " إِنْ شِئْتَ فَتَوَضَّأْ وَإِنْ شِئْتَ فَلاَ تَوَضَّأْ " . قَالَ أَتَوَضَّأُ مِنْ لُحُومِ الإِبِلِ قَالَ " نَعَمْ فَتَوَضَّأْ مِنْ لُحُومِ الإِبِلِ " . قَالَ أُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ قَالَ " نَعَمْ " . قَالَ أُصَلِّي فِي مَبَارِكِ الإِبِلِ قَالَ " لاَ " .
৬৮৮-(৯৭/৩৬০) আবূ কামিল ফুযায়ল ইবনু হুসায়ন আল জাহদারী (রহঃ) .... জাবির ইবনু সামুরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে জিজ্ঞেস করল, আমি কি বকরীর গোশত খেয়ে ওযু করব? তিনি বললেন, তোমার ইচ্ছা ওযু করতে পার আর নাও করতে পার। সে বলল, আমি কি উটের গোশত খেয়ে ওযু করব? তিনি বললেন, হ্যাঁ, উটের গোশত খেয়ে তুমি ওযু করবে। সে বলল, আমি কি বকরীর ঘরে সালাত আদায় করতে পারি? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আমি কি উটের ঘরে সালাত আদায় করতে পারি? তিনি বললেন, না*। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮৭, ইসলামিক সেন্টারঃ ৭০২)
Abu Kamil Fudayl ibn Husayn al-Jahdari narrated to us: Abu ‘Awanah narrated to us, from ‘Uthman ibn ‘Abdullah ibn Mawhab, from Ja‘far ibn Abi Thawr, from Jabir ibn Samurah, that a man asked the Messenger of Allah (peace and blessings be upon him): "Should I perform ablution from the meat of sheep?" He said: "If you wish, perform ablution, and if you wish, do not perform ablution." He asked: "Should I perform ablution from the meat of camels?" He said: "Yes, perform ablution from the meat of camels." He asked: "May I pray in the resting places of sheep?" He said: "Yes." He asked: "May I pray in the resting places of camels?" He said: "No."
Sign in to report a translation.
সহীহ মুসলিম (688)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ سِمَاكٍ، ح وَحَدَّثَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، وَأَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، كُلُّهُمْ عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ أَبِي كَامِلٍ عَنْ أَبِي عَوَانَةَ .
৬৮৯-(.../...) আবূ বকর ইবনু আবূ শাইবাহ ও কাসিম ইবনু যাকারিয়্যা (রহঃ) প্রত্যেকেই নিজ নিজ সনদে জাবির ইবনু সামুরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে আবূ কামিল এর অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮৮, ইসলামিক সেন্টারঃ ৭০৩)
Abu Bakr ibn Abi Shaybah narrated to us, Mu‘awiyah ibn ‘Amr narrated to us, Zā’idah narrated to us, from Simāk — and al-Qāsim ibn Zakariyyā’ narrated to me, ‘Ubayd Allāh ibn Mūsā narrated to us, from Shaybān, from ‘Uthmān ibn ‘Abd Allāh ibn Mawhab and Ash‘ath ibn Abī al-Sha‘thā’, all of them from Ja‘far ibn Abī Thawr, from Jābir ibn Samurah, from the Prophet ﷺ, a narration similar to that of Abū Kāmil, from Abū ‘Awānah.
Sign in to report a translation.
সহীহ মুসলিম (689)
وَحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، قَالَ عَمْرٌو حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، وَعَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، شُكِيَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم الرَّجُلُ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّىْءَ فِي الصَّلاَةِ قَالَ " لاَ يَنْصَرِفُ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا " .
قَالَ أَبُو بَكْرٍ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ فِي رِوَايَتِهِمَا هُوَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ .
৬৯০-(৯৮/৩৬১) 'আমর আন নাকিদ, যুহায়র ইবনু হারব এবং আবূ বকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) ..... আব্বাদ ইবনু আত তামীম তার চাচা থেকে বর্ণনা করেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সে ব্যক্তি সম্পর্কে জানতে চাইলেন সালাতের মধ্যে যার এমন মনে হয় যেন কিছু (বায়ু) বের হল। তিনি [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বললেন, সে (সালাত ছেড়ে) যাবে না যতক্ষণ না (বায়ু বের হবার) শব্দ শুনবে অথবা (তার) গন্ধ পাবে।
আবূ বাকর ও যুহায়র ইবনু হারব তাদের বর্ণনায় উল্লেখ করেন যে, ঐ ব্যক্তি ছিলেন আবদুল্লাহ ইবনু যায়দ। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮৯, ইসলামিক সেন্টারঃ ৭০৪)
'Amr al-Naqid and Zuhayr ibn Harb narrated to me—and Abu Bakr ibn Abi Shaybah also narrated to us, all of them from Ibn 'Uyaynah. 'Amr said: Sufyan ibn 'Uyaynah narrated to us, from al-Zuhri, from Sa'id and 'Abbad ibn Tamim, from his uncle: A man complained to the Prophet, peace and blessings be upon him, that he imagined he felt something during the prayer. He said: "He should not leave until he hears a sound or perceives an odor."
Abu Bakr and Zuhayr ibn Harb said in their narration: He is 'Abdullah ibn Zayd.
Sign in to report a translation.
সহীহ মুসলিম (690)
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا وَجَدَ أَحَدُكُمْ فِي بَطْنِهِ شَيْئًا فَأَشْكَلَ عَلَيْهِ أَخَرَجَ مِنْهُ شَىْءٌ أَمْ لاَ فَلاَ يَخْرُجَنَّ مِنَ الْمَسْجِدِ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا " .
৬৯১-(৯৯/৩৬২) যুহারর ইবনু হারব (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন তার পেটের মধ্যে কিছু অনুভব করে তারপর তার সন্দেহ দেখা দেয় যে, পেট থেকে কিছু বের হল কি না। তখন সে যেন মাসজিদ থেকে কখনো বের না হয় যতক্ষণ না শব্দ শোনে অথবা গন্ধ পায়। (অর্থাৎ ওযু ভঙ্গের পূর্ণ বিশ্বাস না হওয়া পর্যন্ত যেন বের না হয়।) (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৯০, ইসলামিক সেন্টারঃ ৭০৫)
Zuhayr ibn Harb narrated to me, Jarir narrated to us, from Suhayl, from his father, from Abu Hurayrah, who said: The Messenger of Allah, peace and blessings be upon him, said: "If one of you feels something in his belly and is uncertain whether anything came out of him or not, let him not leave the mosque until he hears a sound or perceives an odor."
Sign in to report a translation.
সহীহ মুসলিম (691)
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ وَابْنُ أَبِي عُمَرَ جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، قَالَ يَحْيَى أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ تُصُدِّقَ عَلَى مَوْلاَةٍ لِمَيْمُونَةَ بِشَاةٍ فَمَاتَتْ فَمَرَّ بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " هَلاَّ أَخَذْتُمْ إِهَابَهَا فَدَبَغْتُمُوهُ فَانْتَفَعْتُمْ بِهِ " . فَقَالُوا إِنَّهَا مَيْتَةٌ . فَقَالَ " إِنَّمَا حَرُمَ أَكْلُهَا " . قَالَ أَبُو بَكْرٍ وَابْنُ أَبِي عُمَرَ فِي حَدِيثِهِمَا عَنْ مَيْمُونَةَ رضى الله عنها .
৬৯২-(১০০/৩৬৩) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, আবূ বকর ইবনু আবূ শাইবাহ, আমর আন নাকিদ ও ইবনু আবূ উমর (রহঃ) ... ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, মাইমূনাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর দাসীকে কেউ একটি বকরী সদাকাহ দিল। পরে সে বকরীটি মারা যায়। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে পড়ে থাকা বকরীটির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ অবস্থা দেখে তিনি বললেন, তোমরা কেন এর চামড়া খুলে নিয়ে তা পাকা করে তা দিয়ে উপকৃত হও না? সাহাবাগণ বললেন, এটা যে মৃত। তিনি বললেন, (তাতে কি) এটা খাওয়া হারাম (চামড়া ব্যবহার করা তো হারাম নয়)।
আবূ বাকর ও ইবনু আবূ উমার মাইমুনাহ থেকে হাদীসটি বর্ণনা করেছেন। (অর্থাৎ রাবী মাইমুনাহ 'আবদুল্লাহ ইবনু আব্বাস নন) (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৯১, ইসলামিক সেন্টারঃ ৭০৬)
And Yahya ibn Yahya, Abu Bakr ibn Abi Shaybah, ‘Amr al-Naqid, and Ibn Abi ‘Umar narrated to us, all from Ibn ‘Uyaynah. Yahya said: Sufyan ibn ‘Uyaynah informed us, from al-Zuhri, from ‘Ubayd Allah ibn ‘Abd Allah, from Ibn ‘Abbas, who said: A sheep was given in charity to a freed slave woman of Maymunah, and it died. The Messenger of Allah, peace and blessings be upon him, passed by it and said, "Why did you not take its hide, tan it, and benefit from it?" They said, "It is carrion." He said, "Only its eating has been forbidden." Abu Bakr and Ibn Abi ‘Umar said in their narration: from Maymunah, may Allah be pleased with her.
Sign in to report a translation.
সহীহ মুসলিম (692)
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَجَدَ شَاةً مَيْتَةً أُعْطِيَتْهَا مَوْلاَةٌ لِمَيْمُونَةَ مِنَ الصَّدَقَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَلاَّ انْتَفَعْتُمْ بِجِلْدِهَا " . قَالُوا إِنَّهَا مَيْتَةٌ . فَقَالَ " إِنَّمَا حَرُمَ أَكْلُهَا " .
৬৯৩-(১০১/...) আবূ তাহির ও হারমালাহ্ (রহঃ) ..... ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মৃত বকরী দেখলেন যা মাইমূনাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর দাসীকে সদাকাহ হিসেবে দেয়া হয়েছিল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এর চামড়া দিয়ে উপকৃত হও না কেন? সাহাবাগণ বললেন, এটা তো মৃত। তিনি বললেন, এটা তো খাওয়া হারাম। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৯২, ইসলামিক সেন্টারঃ ৭০৭)
It was narrated to me by Abu al-Tahir and Harmalah; they said: Ibn Wahb narrated to us; Yunus informed me, from Ibn Shihab, from Ubayd Allah ibn Abd Allah ibn Utbah, from Ibn Abbas, that the Messenger of Allah (peace and blessings be upon him) found a dead sheep that had been given as charity to a freed slave woman of Maymunah. The Messenger of Allah (peace and blessings be upon him) said: "Why did you not make use of its skin?" They said: "It is carrion (dead meat)." He said: "Only its eating has been made unlawful."
Sign in to report a translation.
সহীহ মুসলিম (693)
حَدَّثَنَا حَسَنٌ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، بِهَذَا الإِسْنَادِ بِنَحْوِ رِوَايَةِ يُونُسَ .
৬৯৪-(.../...) হাসান আল হুলওয়ানী ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) এ সনদে ইউনুস এর রিওয়ায়াতের অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৯৩, ইসলামিক সেন্টারঃ ৭০৮)
Hasan al-Ḥulwānī and ʿAbd ibn Ḥumayd narrated to us, both from Yaʿqūb ibn Ibrāhīm ibn Saʿd, who said: my father narrated to me, from Ṣāliḥ, from Ibn Shihāb, with this chain of transmission, similar to the narration of Yūnus.
Sign in to report a translation.
সহীহ মুসলিম (694)
وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ، - وَاللَّفْظُ لاِبْنِ أَبِي عُمَرَ - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ بِشَاةٍ مَطْرُوحَةٍ أُعْطِيَتْهَا مَوْلاَةٌ لِمَيْمُونَةَ مِنَ الصَّدَقَةِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَلاَّ أَخَذُوا إِهَابَهَا فَدَبَغُوهُ فَانْتَفَعُوا بِهِ " .
৬৯৫-(১০২/...) ইবনু আবূ উমার ও আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ আয যুহরী (রহঃ) ..... ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দেয়া একটি মরা বকরীর সামনে দিয়ে যাচ্ছিলেন যা মাইমুনাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর দাসীকে সদাকাহ হিসেবে দেয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা এর চামড়া কেন খুলে নিল না? চামড়াটি পাকা করে তা দিয়ে উপকৃত হত। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৯৪, ইসলামিক সেন্টারঃ ৭০৯)
And Ibn Abi 'Umar and 'Abdullah ibn Muhammad az-Zuhri narrated to us—and the wording is that of Ibn Abi 'Umar—both said: Sufyan narrated to us, from 'Amr, from 'Ata', from Ibn 'Abbas, that the Messenger of Allah, peace and blessings be upon him, passed by a discarded sheep that had been given as charity to a freed slave woman of Maymunah. The Prophet, peace and blessings be upon him, said: "Why did they not take its hide and tan it, and benefit from it?"
Sign in to report a translation.
সহীহ মুসলিম (695)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، مُنْذُ حِينٍ قَالَ أَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ، أَنَّ مَيْمُونَةَ، أَخْبَرَتْهُ أَنَّ دَاجِنَةً كَانَتْ لِبَعْضِ نِسَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَمَاتَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلاَّ أَخَذْتُمْ إِهَابَهَا فَاسْتَمْتَعْتُمْ بِهِ " .
৬৯৬-(১০৩/৩৬৪) আহমাদ ইবনু উসমান আন নাওফালী (রহঃ) ..... ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। মাইমুনাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাকে জানান যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন এক স্ত্রীর একটি পালিত বকরী ছিল সেটি মারা গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন এর চামড়া খুলে নিচ্ছ না সেটা দিয়ে উপকৃত হতে! (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৯৫, ইসলামিক সেন্টারঃ ৭১০)
Aḥmad ibn ʿUthmān al-Nawfalī narrated to us, Abū ʿĀṣim narrated to us, Ibn Jurayj narrated to us, ʿAmr ibn Dīnār informed me, ʿAṭāʾ informed me some time ago, saying: Ibn ʿAbbās informed me that Maymūnah told him that a small sheep belonging to one of the wives of the Messenger of Allah, peace and blessings be upon him, had died. The Messenger of Allah, peace and blessings be upon him, said: "Why did you not take its hide and make use of it?"
Sign in to report a translation.
সহীহ মুসলিম (696)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ بِشَاةٍ لِمَوْلاَةٍ لِمَيْمُونَةَ فَقَالَ " أَلاَّ انْتَفَعْتُمْ بِإِهَابِهَا " .
৬৯৭-(১০৪/৩৬৫) আবূ বকর ইবনু আবূ শইবাহ (রহঃ) .... ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনাহ্ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর দাসীর একটি মরা বকরীর সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বললেন, তোমরা এর চামড়া দিয়ে উপকৃত হও না কেন? (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৯৬, ইসলামিক সেন্টারঃ ৭১১)
Narrated to us Abu Bakr ibn Abi Shaybah, narrated to us Abd al-Rahim ibn Sulayman, from Abd al-Malik ibn Abi Sulayman, from Ata', from Ibn Abbas, that the Prophet, peace and blessings be upon him, passed by a dead sheep belonging to the freed slave woman of Maymunah and said: "Why did you not make use of its hide?"
Sign in to report a translation.
সহীহ মুসলিম (697)
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ وَعْلَةَ، أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا دُبِغَ الإِهَابُ فَقَدْ طَهُرَ " .
৬৯৮-(১০৫/৩৬৬) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, চামড়া যখন পাকা (দাবাগাত) করা হয় তখন তা পবিত্র হয়ে যায়। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৯৭, ইসলামিক সেন্টারঃ ৭১২)
Yahya ibn Yahya narrated to us, Sulayman ibn Bilal informed us, from Zayd ibn Aslam, that 'Abd al-Rahman ibn Wa'lah informed him, from 'Abdullah ibn 'Abbas, who said: I heard the Messenger of Allah, peace and blessings be upon him, say: "When the hide is tanned, it has become pure."
Sign in to report a translation.
সহীহ মুসলিম (698)
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، قَالاَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، جَمِيعًا عَنْ وَكِيعٍ، عَنْ سُفْيَانَ، كُلُّهُمْ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَعْلَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ يَعْنِي حَدِيثَ يَحْيَى بْنِ يَحْيَى .
৬৯৯-(.../...) আবূ বকর ইবনু আবূ শাইবাহ, আমর আন নাকিদ, কুতাইবাহ ইবনু সাঈদ, আবূ কুরায়ব ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে ইয়াহইয়া ইবনু ইয়াহইয়ার হাদীসের অনুরূপ বর্ণিত আছে। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৯৮, ইসলামিক সেন্টারঃ ৭১৩)
And Abu Bakr ibn Abi Shaybah and 'Amr al-Naqid narrated to us, both saying: Ibn 'Uyaynah narrated to us. (H) And Qutaybah ibn Sa'id narrated to us: 'Abd al-'Aziz — meaning Ibn Muhammad — narrated to us. (H) And Abu Kurayb and Ishaq ibn Ibrahim narrated to us, all from Waki', from Sufyan, all of them from Zayd ibn Aslam, from 'Abd al-Rahman ibn Wa'lah, from Ibn 'Abbas, from the Prophet, peace be upon him, with the like of it — meaning the hadith of Yahya ibn Yahya.
Sign in to report a translation.
সহীহ মুসলিম (699)
حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا وَقَالَ ابْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ الرَّبِيعِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ أَبَا الْخَيْرِ، حَدَّثَهُ قَالَ رَأَيْتُ عَلَى ابْنِ وَعْلَةَ السَّبَئِيِّ فَرْوًا فَمَسِسْتُهُ فَقَالَ مَا لَكَ تَمَسُّهُ قَدْ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ قُلْتُ إِنَّا نَكُونُ بِالْمَغْرِبِ وَمَعَنَا الْبَرْبَرُ وَالْمَجُوسُ نُؤْتَى بِالْكَبْشِ قَدْ ذَبَحُوهُ وَنَحْنُ لاَ نَأْكُلُ ذَبَائِحَهُمْ وَيَأْتُونَا بِالسِّقَاءِ يَجْعَلُونَ فِيهِ الْوَدَكَ . فَقَالَ ابْنُ عَبَّاسٍ قَدْ سَأَلْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَقَالَ " دِبَاغُهُ طَهُورُهُ " .
৭০০-(১০৬/...) ইসহাক ইবনু মানসূর ও আবূ বকর ইবনু ইসহাক (রহঃ) ..... আবূল খায়র (রহঃ) (মারসাদ ইবনু আবদুল্লাহ আল ইয়াযানী) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদিন আমি ইবনু ওয়া'লাহ আস সাবায়ীর গায়ে একটা নরম পশমের তৈরি জামা দেখে তা স্পর্শ করে দেখলাম। তখন তিনি বললেন, কি ব্যাপার স্পর্শ করে দেখছো যে? (নাপাক মনে করছে নাকি!) আমি আবদুল্লাহ ইবনু আব্বাসকে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। বলেছিলাম, আমরা মাগরিবে (মরক্কো) বাস করি। আমাদের সাথে বার্বার এবং অগ্নিপূজকরাও বাস করে। তাদের যাবাহ করে মেষের পোশাক আমাদের কাছে আসে। অথচ আমরা তাদের যাবাহ করা পশুর গোশত খাই না। তারা আমাদের জন্য চর্বি ভর্তি মশকও নিয়ে আসে। এ কথা শুনে আবদুল্লাহ ইবনু আব্বাস বললেন, আমরা এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলে তিনি বললেন, চামড়া পাকা করলে পবিত্র হয়ে যায়। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৯৯, ইসলামিক সেন্টারঃ ৭১৪)
Isḥāq ibn Manṣūr and Abū Bakr ibn Isḥāq narrated to me—Abū Bakr said: ḥaddathanā, while Ibn Manṣūr said: akhbaranā—from ʿAmr ibn al-Rabīʿ, from Yaḥyā ibn Ayyūb, from Yazīd ibn Abī Ḥabīb, that Abū al-Khayr narrated to him. He said: I saw on Ibn Waʿlah al-Sabaʾī a fur garment, and I touched it. He said: What is the matter with you, touching it? I asked ʿAbd Allāh ibn ʿAbbās, saying: We are in the Maghrib, and with us are the Berbers and the Magians. A ram that they have slaughtered is brought to us, and we do not eat their slaughtered animals, and they bring us a waterskin in which they put melted fat. Ibn ʿAbbās said: We asked the Messenger of Allāh, peace and blessings be upon him, about that, and he said: "Its tanning is its purification."
Sign in to report a translation.
সহীহ মুসলিম (700)