حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الطُّفَيْلِ، قَالَ قُلْتُ لَهُ أَرَأَيْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ كَانَ أَبْيَضَ مَلِيحَ الْوَجْهِ . قَالَ مُسْلِمُ بْنُ الْحَجَّاجِ مَاتَ أَبُو الطُّفَيْلِ سَنَةَ مِائَةٍ وَكَانَ آخِرَ مَنْ مَاتَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
৫৯৬৫-(৯৮/২৩৪০) সাঈদ ইবনু মানসূর (রহঃ) ..... জুরাইরী সূত্রে আবূ তুফায়ল (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি (জুরাইরী) বলেন, আমি তাকে (আবূ তুফায়লকে) প্রশ্ন করলাম যে, আপনি কি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রত্যক্ষ করেছেন? তিনি বললেন, হ্যাঁ! তিনি ছিলেন ফর্সা, লাবণ্যময়, উজ্জ্বল চেহারার অধিকারী। মুসলিম ইবনুল হাজ্জাজ (রহঃ) বলেন, একশ' হিজরীতে আবূ তুফায়ল (রাদ্বিয়াল্লাহু আনহুমা) মৃত্যুবরণ করেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মাঝে সর্বশেষে তিনিই ইন্তিকাল করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬২, ইসলামিক সেন্টার ৫৮৯৮)
Narrated Sa'id ibn Mansur: Khalid ibn 'Abdullah narrated to us, from al-Jurairi, from Abu al-Tufayl, who said: I said to him, "Did you see the Messenger of Allah, peace and blessings be upon him?" He said, "Yes, he was white-skinned and handsome of face." Muslim ibn al-Hajjaj said: Abu al-Tufayl died in the year one hundred, and he was the last of the Companions of the Messenger of Allah, peace and blessings be upon him, to die.

সহীহ মুসলিম (5965)