حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى - قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ضَلِيعَ الْفَمِ أَشْكَلَ الْعَيْنِ مَنْهُوسَ الْعَقِبَيْنِ . قَالَ قُلْتُ لِسِمَاكٍ مَا ضَلِيعُ الْفَمِ قَالَ عَظِيمُ الْفَمِ . قَالَ قُلْتُ مَا أَشْكَلُ الْعَيْنِ قَالَ طَوِيلُ شَقِّ الْعَيْنِ . قَالَ قُلْتُ مَا مَنْهُوسُ الْعَقِبِ قَالَ قَلِيلُ لَحْمِ الْعَقِبِ .
৫৯৬৪-(৯৭/২৩৩৯) মুহাম্মাদ ইবনুল মুসান্না এবং মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ..... জাবির ইবনু সামুরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত চেহারার অধিকারী ছিলেন, টানাটানা নয়ন এবং সুষম গোড়ালি বিশিষ্ট আকৃতির অধিকারী ছিলেন। রাবী শুবাহ্ (রহঃ) কে জিজ্ঞেস করলেন, প্রশস্ত চেহারা কেমন? তিনি বললেন, বড় মুখায়ব। শু'বাহ বলেন, আমি বললাম, টানা চোখ কেমন? তিনি বললেন, চোখ দু'টো দীঘল দীর্ঘ ডাগর। তিনি বলেন যে, আমি বললাম, সুষম গোড়ালি কেমন? তিনি বললেন, হাল্কা গোড়ালি। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬১, ইসলামিক সেন্টার ৫৮৯৭)
Muhammad ibn al-Muthanna and Muhammad ibn Bashshar narrated to us — and the wording is that of Ibn al-Muthanna — they said: Muhammad ibn Ja'far narrated to us, Shu'bah narrated to us, from Simak ibn Harb, who said: I heard Jabir ibn Samurah say: The Messenger of Allah, peace and blessings be upon him, had a wide mouth, eyes with elongated slits, and heels with little flesh. He said: I said to Simak, "What is 'wide-mouthed' (dalī' al-fam)?" He said, "Large-mouthed." He said: I said, "What is 'eyes with elongated slits' (ashkal al-'ayn)?" He said, "Long in the slit of the eye." He said: I said, "What is 'heels with little flesh' (manhūs al-'aqibayn)?" He said, "Having little flesh on the heel."
Sign in to report a translation.
সহীহ মুসলিম (5964)