حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ عَبْدِ الأَعْلَى، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الطُّفَيْلِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا عَلَى وَجْهِ الأَرْضِ رَجُلٌ رَآهُ غَيْرِي . قَالَ فَقُلْتُ لَهُ فَكَيْفَ رَأَيْتَهُ قَالَ كَانَ أَبْيَضَ مَلِيحًا مُقَصَّدًا .
৫৯৬৬-(৯৯/...) উবাইদুল্লাহ ইবনু উমার কাওয়ারীরী (রহঃ) ..... আবূ তুফায়ল (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি। আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছেন আমি ব্যতীত এমন কেউ পৃথিবীতে আর বাকী নেই। বর্ণনাকারী বলেন, আমি বললাম, তাকে কেমন দেখেছেন? তিনি বললেন, ফর্সা, লাবণ্যময় এবং মধ্যমাকৃতির। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬৩, ইসলামিক সেন্টার ৫৮৯৯)
Narrated to us ʿUbaydullah ibn ʿUmar al-Qawārīrī: narrated to us ʿAbd al-Aʿlā ibn ʿAbd al-Aʿlā, from al-Jurayrī, from Abū al-Ṭufayl, who said: I saw the Messenger of Allah ﷺ, and there was no man on the face of the earth who had seen him other than me. He said: So I said to him, "How did you see him?" He said: He was white, handsome, and of moderate build.

সহীহ মুসলিম (5966)