وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، جَمِيعًا عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ حَرْمَلَةُ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ الأَنْصَارِيِّ، أَنَّ عَبْدَ اللَّهِ، بْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ خَالِدَ بْنَ الْوَلِيدِ الَّذِي يُقَالُ لَهُ سَيْفُ اللَّهِ أَخْبَرَهُ أَنَّهُ، دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهِيَ خَالَتُهُ وَخَالَةُ ابْنِ عَبَّاسٍ فَوَجَدَ عِنْدَهَا ضَبًّا مَحْنُوذًا قَدِمَتْ بِهِ أُخْتُهَا حُفَيْدَةُ بِنْتُ الْحَارِثِ مِنْ نَجْدٍ فَقَدَّمَتِ الضَّبَّ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ قَلَّمَا يُقَدَّمُ إِلَيْهِ طَعَامٌ حَتَّى يُحَدَّثَ بِهِ وَيُسَمَّى لَهُ فَأَهْوَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ إِلَى الضَّبِّ فَقَالَتِ امْرَأَةٌ مِنَ النِّسْوَةِ الْحُضُورِ أَخْبِرْنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِمَا قَدَّمْتُنَّ لَهُ . قُلْنَ هُوَ الضَّبُّ يَا رَسُولَ اللَّهِ . فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ فَقَالَ خَالِدُ بْنُ الْوَلِيدِ أَحَرَامٌ الضَّبُّ يَا رَسُولَ اللَّهِ قَالَ " لاَ وَلَكِنَّهُ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي فَأَجِدُنِي أَعَافُهُ " . قَالَ خَالِدٌ فَاجْتَرَرْتُهُ فَأَكَلْتُهُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَنْظُرُ فَلَمْ يَنْهَنِي .
৪৯২৯-(৪৪/১৯৪৬) আবূ তাহির ও হারমালাহ্ (রহঃ) ..... খালিদ ইবনু ওয়ালীদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) যাকে সাইফুল্লাহ বলা হয়, তার হতে বর্ণিত, তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী মাইমূনাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর ঘরে ঢুকলেন। তিনি ছিলেন তার ও ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর খালা। এ সময় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট ভুনা দব্ব/সান্ডা দেখতে পান, যা তার (মাইমূনাহর) বোন হুফাইদাহ বিনতু হারিস নাজদ থেকে এনেছিল। তিনি দব্বটি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পরিবেশন করলেন। তার অভ্যাস ছিল কোন খাদ্যের বিবরণ ও তার নাম উল্লেখ না করা পর্যন্ত তিনি সে দিকে কম-ই হাত বাড়াতেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব্বটির দিকে হাত বাড়ালে উপস্থিত জনৈকা মহিলা বললেন, তোমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে যা পেশ করছে সে সম্বন্ধে তাকে জানিয়ে দাও।



তারা বললো, হে আল্লাহর রসূল! এটা দব্ব/সান্ডা। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত তুলে নিলেন। খালিদ ইবনু ওয়ালীদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি হারাম? তিনি বললেন, না। তবে যেহেতু এটা আমার এলাকাতে নেই তাই আমি এটা পছন্দ করি না। খালিদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, অতঃপর আমি ওটা টেনে নিয়ে খাচ্ছিলাম। আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখছিলেন। তবে তিনি আমাকে নিষেধ করেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৪৮৭৮, ইসলামিক সেন্টার ৪৮৭৯)
And Abu al-Tahir and Harmalah narrated to me, both from Ibn Wahb. Harmalah said: Ibn Wahb informed us, Yunus informed me, from Ibn Shihab, from Abu Umamah ibn Sahl ibn Hunayf al-Ansari, that Abdullah ibn Abbas informed him that Khalid ibn al-Walid, who is called the Sword of Allah, informed him that he entered with the Messenger of Allah, peace and blessings be upon him, upon Maymunah, the wife of the Prophet, peace and blessings be upon him, and she was his maternal aunt and the maternal aunt of Ibn Abbas. He found with her a roasted dabb lizard, which her sister Hufaydah bint al-Harith had brought from Najd. She presented the dabb to the Messenger of Allah, peace and blessings be upon him, and it was rare that food was presented to him before it was described and named for him. The Messenger of Allah, peace and blessings be upon him, reached his hand toward the dabb, and a woman among the women present said: Inform the Messenger of Allah, peace and blessings be upon him, of what you have presented to him. They said: It is a dabb, O Messenger of Allah. So the Messenger of Allah, peace and blessings be upon him, withdrew his hand. Khalid ibn al-Walid said: Is the dabb forbidden, O Messenger of Allah? He said: "No, but it was not found in the land of my people, and I find myself averse to it." Khalid said: So I pulled it toward myself and ate it while the Messenger of Allah, peace and blessings be upon him, was looking, and he did not forbid me.

সহীহ মুসলিম (4929)