وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ النَّضْرِ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ أَخْبَرَنِي وَقَالَ أَبُو بَكْرٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي، أُمَامَةَ بْنِ سَهْلٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ خَالِدَ بْنَ الْوَلِيدِ أَخْبَرَهُ أَنَّهُ، دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ وَهْىَ خَالَتُهُ فَقُدِّمَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَحْمُ ضَبٍّ جَاءَتْ بِهِ أُمُّ حُفَيْدٍ بِنْتُ الْحَارِثِ مِنْ نَجْدٍ وَكَانَتْ تَحْتَ رَجُلٍ مِنْ بَنِي جَعْفَرٍ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يَأْكُلُ شَيْئًا حَتَّى يَعْلَمَ مَا هُوَ . ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ يُونُسَ وَزَادَ فِي آخِرِ الْحَدِيثِ وَحَدَّثَهُ ابْنُ الأَصَمِّ عَنْ مَيْمُونَةَ وَكَانَ فِي حَجْرِهَا .
৪৯৩০-(৪৫/....) আবূ বাকর ইবনু নাযর ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ..... তিনি বলেন, ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। খালিদ ইবনু ওয়ালীদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাকে বলেছেন যে, তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তার খালা মাইমূনাহ্ বিনতু হারিস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর ঘরে যান। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দব্ব/সান্ডা এর গোশত পরিবেশন করা হয়, যা উম্মু হুফায়দ বিনতু হারিস নাজদ থেকে নিয়ে এনেছিলেন। তিনি ছিলেন বানু জাফার গোত্রের এক ব্যক্তির সহধর্মিণী। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বস্তুর বিবরণ না জানা পর্যন্ত তা খেতেন না। বাকী অংশ বর্ণনাকারী ইউনুস (রহঃ) এর হাদীসের অনুরূপ। তবে হাদীসের শেষাংশে তিনি অতিরিক্ত বর্ণনা করেন যে, ইবনু আসাম মাইমূনাহ্ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সূত্রে তাকে বর্ণনা করেছেন, তিনি (রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তখন তার ঘরেই ছিলেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৮৭৯, ইসলামিক সেন্টার ৪৮৮০)।
And Abu Bakr ibn al-Nadr and ʿAbd ibn Humayd narrated to me. ʿAbd said: "He informed me," and Abu Bakr said: Yaʿqub ibn Ibrahim ibn Saʿd narrated to us, from his father, from Salih ibn Kaysan, from Ibn Shihab, from Abu Umamah ibn Sahl, from Ibn ʿAbbas, that he informed him that Khalid ibn al-Walid informed him that he entered with the Messenger of Allah, peace and blessings be upon him, upon Maymunah bint al-Harith, who was his maternal aunt. Then meat of a dabb lizard was brought to the Messenger of Allah, peace and blessings be upon him, which Umm Hufayd bint al-Harith had brought from Najd. She was married to a man from Banu Jaʿfar. And the Messenger of Allah, peace and blessings be upon him, would not eat anything until he knew what it was. Then he mentioned the like of the hadith of Yunus, and added at the end of the hadith: And Ibn al-Asamm narrated to him from Maymunah, and he was under her care.
Sign in to report a translation.
সহীহ মুসলিম (4930)