حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ، بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ دَخَلْتُ أَنَا وَخَالِدُ بْنُ الْوَلِيدِ، مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بَيْتَ مَيْمُونَةَ فَأُتِيَ بِضَبٍّ مَحْنُوذٍ فَأَهْوَى إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ فَقَالَ بَعْضُ النِّسْوَةِ اللاَّتِي فِي بَيْتِ مَيْمُونَةَ أَخْبِرُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِمَا يُرِيدُ أَنْ يَأْكُلَ . فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ فَقُلْتُ أَحَرَامٌ هُوَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " لاَ وَلَكِنَّهُ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي فَأَجِدُنِي أَعَافُهُ " قَالَ خَالِدٌ فَاجْتَرَرْتُهُ فَأَكَلْتُهُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَنْظُرُ .
৪৯২৮-(৪৩/১৯৪৫) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ...... আবদুল্লাহ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি এবং খালিদ ইবনু ওয়ালীদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মাইমূনাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর নিকট গেলাম। তখন ভুনা দব্ব/সান্ডা পরিবেশন করা হলো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নেয়ার জন্য হাত বাড়ালেন। তখন মাইমূনাহ্ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর বাড়িতে উপস্থিত জনৈক মহিলা বললেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খেতে চাইছেন সে সম্বন্ধে তোমরা তাকে জানাও। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (খাবার থেকে) তার হাত তুলে নিলেন। আমি বললাম, হে আল্লাহর রসূল! এটা কি হারাম? তিনি বললেন, না। যেহেতু এটা আমাদের এলাকার প্রাণী নয়, তাই আমি তা অপছন্দ করি।
খালিদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, এরপর আমি তা টেনে নিয়ে খেলাম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দৃশ্য দেখছিলেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৮৭৭, ইসলামিক সেন্টার ৪৮৭৮)
খালিদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, এরপর আমি তা টেনে নিয়ে খেলাম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দৃশ্য দেখছিলেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৮৭৭, ইসলামিক সেন্টার ৪৮৭৮)
Yahya ibn Yahya narrated to us, saying: I recited to Malik, from Ibn Shihab, from Abu Umamah ibn Sahl ibn Hunayf, from Abdullah ibn Abbas, who said: I entered with Khalid ibn al-Walid and the Messenger of Allah, peace and blessings be upon him, the house of Maymunah. A roasted dabb lizard was brought, and the Messenger of Allah, peace and blessings be upon him, reached his hand toward it. Then one of the women in the house of Maymunah said: Inform the Messenger of Allah, peace and blessings be upon him, of what he intends to eat. So the Messenger of Allah, peace and blessings be upon him, raised his hand. I said: Is it forbidden, O Messenger of Allah? He said: "No, but it was not found in the land of my people, so I find myself averse to it." Khalid said: So I pulled it toward myself and ate it while the Messenger of Allah, peace and blessings be upon him, was looking.
Sign in to report a translation.
সহীহ মুসলিম (4928)